সম্পত্তির জেরে ৮১ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ, ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ৮১ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সরসপুরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন নাথ।অভিযোগ, শনিবার দুপুরে বাড়িতে দুই নাতনি ও এক নাতি লাঠি দিয়ে তাঁর উপর হামলা চালায়। ঘটনায় শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি। প্রথমে তাঁকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।বৃদ্ধের দাবি, সম্পত্তি দখলকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে। ঘটনায় তাঁর ছেলে উপস্থিত থাকলেও কোনও প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৃদ্ধ। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura