ধর্মনগরে বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, আহত ২! রাস্তার ধারে পাথর-বালু, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রশ্ন !!
উত্তর ত্রিপুরার ধর্মনগরের শাখাইবাড়ি রোডে শুক্রবার বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুইজন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাথর, বালু ও নির্মাণসামগ্রী নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এতে রাস্তা সংকুচিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তবে আজকের দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিরাপদ যান চলাচলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura