আগরতলার যোগেন্দ্রনগর থেকৃ সোনার চেইন ছিনতাই, ৩৬ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত গ্রেপ্তার ।।
রাজধানী আগরতলার যোগেন্দ্রনগরে প্রাতঃভ্রমণে বেরিয়ে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের দাবি, তদন্তকে বিভ্রান্ত করতে অভিযুক্ত বাইকে ভুয়ো অটোর নম্বর প্লেট ব্যবহার করেছিল। বান্ধবীকে নিয়ে বাইকে ঘোরার সময় পুলিশ তাকে আটক করে। তার বাড়ি খোয়াইয়ের চেবড়ী এলাকায় হলেও বর্তমানে অভয়নগরে ভাড়া বাড়িতে থাকত।পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সাংবাদিক সম্মেলনে জানান, দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে ছিনতাই হওয়া সোনার হার এখনও উদ্ধার হয়নি এবং ঘটনায় জড়িত আরও এক সহযোগী পলাতক।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura