মন্তী সান্তনা চাকমার উপস্থিতিতে ধর্মনগরে উত্তর ত্রিপুরার উন্নয়ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক ।।উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে প্রশাসনকে নির্দেশ মন্ত্রীর ।।
উত্তর ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় শুক্রবার ধর্মনগর জেলাশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলার অভিভাবক মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত ছিলেন জেলাশাসক চান্দনী চন্দ্রান, জেলার বিধায়করা, জেলা পরিষদের সভাধিপতি এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, কৃষি, সড়ক, বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে, স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
#dharmanagar #kanchanpur #panisagar #tripura #khowai Santana Chakma
Kanchanpur, North Tripura | Jul 31, 2026