রাতের আঁধারে নয়, এবার দিনদুপুরেই দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত করল চোরের দল।ঘটনা রবিরার কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত লালজুরি এলাকায়। নির্মল নাথের বাড়িতে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
ঘটনার বিবরণে বাড়ির মালিক নির্মল নাথ জানান, রবিবার দুপুরে তিনি কাঞ্চনপুরে থাকাকালীন সময় উনার মা বাড়িতে তালা মেরে ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপির একটি বৈঠকে যোগ দিতে পাশের বাড়িতে যান। পরে বিকেলে বাড়িতে ফিরে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং আলমারির লকারও ভাঙা এবং আলমারি থেকে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের চারটি স্বর্ণালংকার এবং প্রায় ১০ হাজার টাকা নগদ খোয়া গেছে। ঘটনার পরই লালজুরি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক তথা নির্মল নাথ। অভিযোগের ভিত্তিতে লালজুরী ফারির পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পরিবারের দাবি, এটি পরিকল্পিত চুরি হতে পারে। এখন চোরের দলকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে লুট হওয়া সামগ্রী উদ্ধারের ব্যবস্থা করুক পুলিশ ।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura