পূজোর চাঁদা নেওয়াকে কেন্দ্র করে কুমারঘাটের ইয়ুথ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে গাড়ি চালককে মারধরের অভিযোগ,প্রতিবাদে পেঁচারথলে জাতীয় সড়ক অবরোধ, সন্ধ্যায় উঠল অবরোধ ।
: গাড়িচালককে মারধরের প্রতিবাদে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার সকাল ১০টা থেকে পেঁচারথল শান্তিপুর গেটে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কুমারঘাট ইয়ুথ ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তাঁরা। দিনভর অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। পরে কুমারঘাটের মহকুমা শাসক শুভম মিনা, মহকুমা পুলিশ আধিকারিক ডেভিড দেববর্মা-সহ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করা হয়।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura
Kanchanpur, North Tripura | Oct 13, 2026