ধর্মনগরে কার্টেল গণউৎসবের গণেশ পুজোর প্যান্ডেল উদ্বোধন, ফিতে কাটলেন বিধায়ক জহর চক্রবর্তী ।।
ধর্মনগরের বিবিআই ময়দানে কার্টেল গণউৎসব কমিটির উদ্যোগে আয়োজিত গণেশ পুজোর দৃষ্টিনন্দন প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক জহর চক্রবর্তী। ফিতে কেটে উদ্বোধনের পর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিআই-এর প্রধান শিক্ষক রঞ্জু শর্মা, সমাজসেবী দিলীপ ভট্টাচার্য, কমিটির সদস্য অক্ষয় দ্বীপ মজুমদারসহ অন্যান্য অতিথিরা। পরে রিদম মিউজিক্যাল একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনায় গণেশ বন্দনা অনুষ্ঠিত হয়।বক্তব্যে বিধায়ক জহর চক্রবর্তী গণেশ উৎসবের মাধ্যমে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। প্যান্ডেল উদ্বোধনকে ঘিরে ধর্মনগরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura