শিক্ষকের দাবিতে পশ্চিম রাজনগর হাই স্কুলের পড়ুয়াদের সড়ক অবরোধ !!
শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে আজ সকাল থেকে চেবরী-তুলাশিখর মূল সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভে শামিল হয় পশ্চিম রাজনগর ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়টিতে নার্সারি থেকে প্রাথমিক বিভাগ পর্যন্ত বিশাল সংখ্যক পড়ুয়ার জন্য মাত্র ৩ জন শিক্ষক রয়েছেন, যার ফলে ব্যাহত হচ্ছে পঠনপাঠন।
খুদে পড়ুয়ারা রাস্তায় নেমে এসে সড়ক পথ সম্পূর্ণ স্তব্ধ করে দিলে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
পশ্চিম রাজনগর হাই স্কুলেও দীর্ঘদিন ধরে চলা তীব্র শিক্ষক সংকট মেটাতে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা পথ অবরোধে বাধ্য হন।
প্রশাসনের আশ্বাসের পর সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষক সংকট না মিটলে আগামী দিনে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।