দুর্গাপূজার প্রস্তুতি শুরু,এবার কুমারঘাট ইয়থ ক্লাবের ৪৮তম বর্ষের থিম কাশী বিশ্বনাথ মন্দির।।
কাঠে কড়া নাড়ছে মা দুর্গার আগমনী বার্তা। স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের উপস্থিতিতে কুমারঘাটের অন্যতম অগ্রণী পূজা আয়োজক ইয়থ ক্লাবের প্রাঙ্গণে সম্পন্ন হলো খুঁটি পূজা।এবার ২৫ সদস্যের পূজা কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের ৪৮তম বর্ষের দুর্গোৎসবের মূল থিম ‘কাশী বিশ্বনাথ’। পূজাকে ঘিরে বাজেট ধরা হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা।থিম অনুযায়ী আগরতলা থেকে বিশেষ আলোকসজ্জা এবং নবদ্বীপের শিল্পীর হাতে প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফটিকরায় রাজনগরের শিল্পী হিমাংশু রুদ্র পালের শিল্পকর্মও থাকছে বিশেষ আকর্ষণ।রবিবারের খুঁটি পূজার মধ্য দিয়ে কুমারঘাটে কার্যত শুরু হয়ে গেল দুর্গাপূজার কাউন্টডাউন। ইতিমধ্যেই উৎসবকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে উন্মাদনা ও আগমনী আনন্দ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura