মালদা প্রতিদিন নিউজঃ রাজধানী কলকাতার রেড রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজ্য সরকারের মূল অনুষ্ঠান। পতাকা উত্তোলন এবং সুসজ্জিত কুচকাওয়াজকে ঘিরে এদিনের গোটা চত্বর ছিল জমজমাট ও উৎসাহে ভরপুর। তবে এদিনের উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রেড রোডের ইতিহাসে 'বন্দে মাতরম' ধুন বাজা।
এদিন সকালে নির্ধারিত সময়ে রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে দেশের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়।