গদাই কর্মকার মালদাঃ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওয়ার্ডের ১৪ জন সাফাই কর্মীকে সংবর্ধনা দেওয়া হল। রবিবার রাতে ইংরেজবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাধবনগর এলাকায় ১ নম্বর ওয়ার্ড শক্তি কেন্দ্রের প্রমুখ প্রশান্ত মিত্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর বন্দেমাতরম সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ওয়ার্ডের ১৪ জন সাফাই কর্মীকে গামছা, গেঞ্জি ও মিষ্টান্ন দিয়ে সংবর্ধনা জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁদের সামাজিক পরিষেবার জন্য সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা নাথ, ১ নম্বর ওয়ার্ড শক্তি কেন্দ্রের প্রমুখ প্রশান্ত মিত্র, বিজেপি নেতা শান্তনু ঘোষ, বৈদ্যনাথ ঘোষ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ।