গদাই কর্মকার মালদাঃ ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়াকার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের। রবিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার টুরিস্ট লজের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সারা বছরের আয়-ব্যয়ের হিসেব সদস্যদের সামনে তুলে ধরা হয় এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিন আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বিশেষ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গাপূজার পাঁচ দিন রথবাড়ি এলাকায় একটি বিশেষ ক্যাম্প খোলা হবে বলে জানানো হয়। ওই ক্যাম্পে পূজা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পানীয় জল, চা-কফি, চিঁড়ের পোলাও-সহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দর্শনার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কমলেশ বিহানি-সহ অন্যান্য সদস্যরা। দুর্গাপূজার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।