Public App Logo
Profile Picture

মালদা প্রতিদিন নিউজ

@debu.malda25
164007Followers
0Following
সুব্রত শেঠ মালদা: দীর্ঘদিনের দাবি পূরণ করে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণের কাজের শুভ সূচনা হল রবিবার সকালে। পাশাপাশি মুচিয়া গোলাপট্টি এবং বারুইপাড়া মিলে দুটি সুলভ শৌচালয়েরও উদ্বোধন করা হয়। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের উদ্যোগে ফিফটিন ফিন্যান্সের বরাদ্দ অর্থে মোট ১৬ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক কাজগুলি করা হচ্ছে। এদিন নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, ব্লক ইঞ্জিনিয়ার রক্তিম বর্মন,মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অশোক সরকার, জেলা পরিষদ সদস্য জোৎস্না সরকার, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা যায়, নজরপুর গ্রামের এই রাস্তার দীর্ঘদিনের দাবি ছিল। বর্ষার সময় জল জমে যাওয়া এবং চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত এলাকার বাসিন্দাদের। নতুন ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে একদিকে যেমন বর্ষার জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা হবে, অন্যদিকে গ্রামবাসীদের যাতায়াতের সমস্যাও অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি। তাঁদের দাবি, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়নের ফলে নজরপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে।
দেবু সিংহ মালদাঃ বন্যায় বিপর্যস্ত মালদার ভূতনি। তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ এখনও জলবন্দি। একাধিক এলাকা জলমগ্ন হওয়ায় সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ফলে নৌকাই এখন দুর্গত মানুষের একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের  কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিল মালদার শিল্প ও ব্যবসায়ী মহল।
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের হাতে। দুপুর ১২টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একাধিক গাড়িতে করে সেই ত্রাণ সামগ্রী ভূতনির উদ্দেশে রওনা দেয়।
উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি, জেলা সভাপতি উজ্জ্বল সাহা, সহ সভাপতি সুভাস হালদার, সহ সম্পাদক বীরেশ রাজবংশী,তথ্য প্রজুক্তি শাখার  ভারপ্রাপ্ত  সম্প্রীত চক্রবর্তী ,সদস্য প্রসুন চিতলাংগিয়া, অমিত ঘোষ -সহ অন্যান্যরা। ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকে বানভাসি মানুষের জন্য চাল, ডাল,  আলু, বেবি ফুড, মশারি, চাদর -সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
বন্যার কঠিন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী মহলের এই উদ্যোগ দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
সুব্রত শেঠ মালদাঃ খেলো ইন্ডিয়ার বার্তা, মালদায় বিএসএফের পাঁচ দিনের ক্রীড়া আসর শেষ

মালদা: প্রধানমন্ত্রীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগে সাড়া দিয়ে মালদায় বিএসএফের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার শনিবার আনুষ্ঠানিক সমাপ্তি হল। গত মঙ্গলবার মালদা শহরের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের বিএসএফ ফ্রন্টিয়ার থেকে মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচ দিন ধরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রজনবীর সিং কাপুর,সাউথ বেঙ্গল বিএসএফ আইপিএস আইজি শ্রী ডালজিত সিং,মালদা বিএসএফ সেক্টর ডিআইজি শ্রী সুরেন্দ্র কুমার ঝা,সহ বিএসএফের একাধিক আধিকারিক। প্রতিযোগিতা শেষে বিজয়ী তথা চ্যাম্পিয়ন দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিএসএফ আধিকারিকদের মতে, বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাঁচ দিনের এই প্রতিযোগিতাকে ঘিরে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দেবু সিংহ মালদাঃ মালদার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসতে পারেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হলেও ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে মালদা জেলা প্রশাসন। মালদা বিমান বন্দরকে সাজিয়ে তোলা হচ্ছে। তৈরি করা হচ্ছে হেলিপ্যাডও। বাঁশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে বিমানবন্দর চত্বর। বসানো হয়েছে পর্যাপ্ত আলোও।
নো-পার্কিংয়েই পার্কিং, ভোগান্তিতে রোগী

মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে ঢোকার মুখেই নিয়মের তোয়াক্কা না করে চলছে দেদার পার্কিং। নো-পার্কিং জোনে অ্যাম্বুলেন্স, টোটো থেকে শুরু করে অসংখ্য মোটরবাইক দাঁড়িয়ে থাকায় বিপাকে পড়ছেন রোগী ও পরিজনেরা। সবচেয়ে বেশি দুর্ভোগে অন্তর্বিভাগের গুরুতর অসুস্থ রোগীরা। রক্ত, সিটিস্ক্যান-সহ বিভিন্ন পরীক্ষার জন্য হুইলচেয়ার বা ট্রলিতে তাঁদের বহির্বিভাগে নিয়ে আসতে গিয়ে পথ আটকে যাচ্ছে। সরাসরি ঢোকার রাস্তা না পেয়ে একাধিক মোটরবাইক সরিয়ে তবেই ট্রলি নিয়ে যেতে হচ্ছে। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো জরুরি পরিষেবা কেন্দ্রে নো-পার্কিং জোনেই যদি অবাধে গাড়ি দাঁড়িয়ে থাকে, তবে রোগীদের নিরাপদ ও দ্রুত চলাচলের ব্যবস্থা করবে কে?
গদাই কর্মকার মালদা : শুক্রবার রাতে  রামনগর কাচারি বাইপাস সেতু সংলগ্ন সিনিয়র সিটিজেন দ্বারা পরিচালিত সংকটমোচন বজরংবলি মন্দিরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই মন্দিরে ঢুকে হনুমানের মূর্তি এবং বেশ কিছু পুজোর সামগ্রী ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর আরও আজব কাণ্ড ঘটায় ওই ব্যক্তি। মন্দিরের নাটমন্দিরে হনুমান চালিশা লেখা একটি ফ্লেক্সের উপর শুয়ে পড়ে সে।
ঘটনায় রামনগর কাচারি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও আটক ব্যক্তির নাম ও পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিল।
মন্দিরে এমন ঘটনায় আতঙ্কিত মন্দিরের সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরাও। কমিটির সক্রিয় সদস্য মলয় পাল ও অধীর বোস জানান, আচমকা মন্দিরে তাণ্ডবের ঘটনায়  আতঙ্কিত তারা।
দেবু সিংহ মালদাঃ মালদা শহরে জলমগ্ন নিয়ে জানালেন বিধায়ক অম্লান ভাদুড়ী
দেবু সিংহ মালদা:টানা বৃষ্টি এবং গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে মালদার মানিকচক ব্লকের ভূতনী অঞ্চলের বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি, চাষের জমি থেকে শুরু করে সরকারি দপ্তর—সবই এখন জলের তলায়। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, ভূতনী থানা চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। এই আবহে প্রশাসনিক পরিষেবা স্তব্ধ হতে না দিয়ে অনন্য নজির গড়লেন ভূতনী থানার পুলিশ কর্মীরা। থানার চার দেওয়ালে বন্দি না থেকে নৌকাকেই এখন নিজেদের মূল কার্যালয় ও টহলদারির মাধ্যম বানিয়ে নিয়েছেন তাঁরা।
​থানা চত্বর ও আশেপাশের এলাকা থৈ থৈ করায় আধিকারিক থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মীরা নৌকায় চড়েই নজরদারি চালাচ্ছেন। বন্যা প্লাবিত এলাকাগুলোয় ঘুরে বিপন্ন ও জলবন্দি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পুলিশ। সঙ্গে রয়েছে আধ্যাত্মিক সাহায্যকারী দল ও স্বেচ্ছাসেবীরা। জলমগ্ন গ্রামগুলি থেকে বয়স্ক, শিশু এবং রোগীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্র বা উঁচু বাঁধের ওপর নিয়ে যাওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে উদ্ধারকাজের জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে বেশ কিছু বিশেষ নৌকা।
​জলে ডুবে থাকা এলাকাগুলিতে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে খোলা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। যেকোনো আইনি সাহায্য, উদ্ধারকাজ কিংবা ত্রাণ সংক্রান্ত প্রয়োজনের খবর পাওয়া মাত্রই এলাকাভিত্তিক পুলিশ কর্মীরা নৌকা নিয়ে পৌঁছে যাচ্ছেন ঘটনাস্থলে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, মানবিকতার পরিচয় দিয়ে উদ্ধারকারী দলের সদস্যরা নিজেরাই হাঁটুজলে নেমে অসুস্থ মানুষদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন।
​প্রশাসনের এই তৎপরতায় জলযন্ত্রণার মাঝেও কিছুটা আশার আলো দেখছেন ভূতনীর বানভাসি বাসিন্দারা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ নৌ
মালদাঃ নিবেদন করেছেন জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম এখানে কি কি পরিষেবা পাবেন তা বিস্তারিত দেখুন
<nis:link nis:type=tag nis:id=jonosevanursinghome nis:value=jonoSevanursingHome nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hamidurrahman nis:value=HamidurRahman nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=maldapratidinnews nis:value=Maldapratidinnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=fb nis:value=fb nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=virlreis nis:value=virlreis nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=facebook nis:value=Facebook nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=guideline nis:value=guideline nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=creators nis:value=creators nis:enabled=true nis:link/>
সুব্রত শেঠ মালদাঃ দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে পুরাতন মালদার মুচিয়া নজরপুর গ্রামে শুরু হল ঢালাই রাস্তার কাজ। শুক্রবার সকালে নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অশোক সরকার। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির ২০২৫-২৬ অর্থবর্ষে ফিফটিনথ ফিনান্স কমিশনের তহবিল থেকে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দে ৬০ মিটার রাস্তার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের তরফে ওই এলাকায় একটি পাকা রাস্তার দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার কাজ সম্পূর্ণ হলে নজরপুর গ্রামের বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে বর্ষাকালে কাঁচা রাস্তা দিয়ে চলাচলের যে সমস্যা তৈরি হয়, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। নতুন ঢালাই রাস্তা নির্মাণের ফলে সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়া ও পথচলতি গ্রামবাসীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এদিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
অপূর্ব বর্মন বামনগোলা: গভীর রাতে দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় ভেঙে দু’টুকরো হয়ে গেল ডক্টর বি. আর. আম্বেদকরের মূর্তি। ঘটনাটি ঘটেছে মালদহ-লালগোলা রাজ্য সড়কের পাকুয়াহাট আম্বেদকর মোড়ে।

স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে একটি ডাম্পার লরি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আম্বেদকরের মূর্তিতে ধাক্কা মারে। বিকট শব্দে মূর্তিটি ভেঙে যায়। সকালে বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার লরিটিকে আটক করেছে বামনগোলা থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অপূর্ব বর্মন বামনগোলা: বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সামনে রেখে ১০ দফা দাবিতে পথে নামলেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় মজদুর সংঘের মালদহ জেলা কমিটির বামনগোলা আইসিডিএস কর্মী ও সহায়িকাদের উদ্যোগে বামনগোলা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

এদিন পাকুয়াহাট মিনি হাসপাতাল থেকে একটি মিছিল বের করেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। মিছিলটি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিসে পৌঁছয়। সেখানে সংগঠনের প্রতিনিধিরা তাঁদের ১০ দফা দাবি তুলে ধরে ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রশাসনিক ও কর্মসংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সেই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতেই এ দিনের কর্মসূচি।

তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, আইসিডিএস প্রকল্পের কাজে সিডিপিও-র নিয়মিত ও কার্যকর তদারকি নিশ্চিত করা এবং কর্মীদের অযথা হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ভেজিটেবল বিল ও ফুয়েল বিল দ্রুত নিষ্পত্তি করে কর্মীদের প্রাপ্য অর্থ সময়মতো দেওয়ার দাবি জানানো হয়েছে। বিশেষ করে মে ও জুন মাসের ভেজিটেবল বিল-সহ অন্যান্য বকেয়া বিল দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিও রয়েছে।

এছাড়াও আইসিডিএস কেন্দ্র ও গ্রুপগুলির জন্য প্রয়োজনীয় অর্থ এবং সামগ্রী সময়মতো সরবরাহ করা, যাতে কর্মীদের নিজেদের পকেটের টাকা খরচ করে পরিষেবা চালাতে না হয়, সেই দাবিও তোলা হয়েছে। সমস্ত আইসিডিএস কেন্দ্রে পর্যাপ্ত ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা এবং প্রি-স্কুল কর্মসূচি-সহ অন্যান্য অতিরিক্ত কাজের চাপ বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করার দাবিও জানানো হয়। কর্মীদের উপর অপ্রয়োজনীয় অতিরিক্ত দায়িত্ব চাপানো বন্ধের দাবিও রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, তাঁদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের মালদহ জেলা সভাপতি সজল গুপ্ত, সংগঠনের অন্যতম সদস্য সমর বিশ্বাস-সহ বামনগোলা এলাকার আইসিডিএস কর্মী ও সহায়িকারা।
গদাই কর্মকার মালদাঃ কৌশিকী অমাবস্যা উপলক্ষে ঢাক-কাঁসর বাজিয়ে তারাপীঠের আদলে তারা মায়ের পুজোর আয়োজন করল ডলফিন ক্লাব। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী সাবওয়ে গেট সংলগ্ন এলাকায় ক্লাবের উদ্যোগে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়।
তারাপীঠের আদলে সাজিয়ে তোলা হয় পুজো প্রাঙ্গণ। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে নিষ্ঠার সঙ্গে পুজো দিতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান বহু ভক্ত। এ বছর ডলফিন ক্লাবের এই বাৎসরিক পুজো ১১তম বর্ষে পদার্পণ করেছে। উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, ক্লাব কর্তা সৌভিক  মণ্ডল-সহ অন্যান্য সদস্য ও এলাকার বিশিষ্টজনেরা।
পুজো উপলক্ষে রাতে সকলের শান্তি ও মঙ্গল কামনায় মহাযজ্ঞের আয়োজন করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থাও করা হয় ক্লাবের পক্ষ থেকে।
গদাই কর্মকার মালদাঃ  পবিত্র সেন গ্যালারি কাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বাৎসরিক কালীপুজোর আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাক-কাঁসর বাজিয়ে নিয়ম-নিষ্ঠার সঙ্গে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়। ফিতে কেটে পুজোর সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার, যাদব সভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি অসিত কুমার সাহা, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, হিমাদ্রি রায়, পবিত্র সেন গ্যালারি কাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি হরেন্দ্রনাথ দত্ত, সম্পাদক কৌশিক ঘোষ-সহ অন্যান্য ব্যবসায়ীরা।
প্রতিবছরের মতো এবারও কৌশিকী অমাবস্যায় নিয়ম-নিষ্ঠার সঙ্গে কালীপুজোর আয়োজন করে ব্যবসায়ী সমিতি। পুজো উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার নজিরও রাখেন ব্যবসায়ীরা। শতাধিক দুস্থ মহিলার হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র ও মিষ্টির প্যাকেট। পুজোকে ঘিরে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মালদা প্রতিদিন নিউজঃ এক ঘন্টার টানা বৃষ্টিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জলমগ্ন সূত্রের খবর জল ঢুকেছে মেইল মেডিক্যাল ওয়ান, মেল মেডিক্যাল টু, সংক্রামণক ওয়ার্ডে, ও ইমারজেন্সি বিভাগে
সুব্রত শেঠ মালদাঃ ভারতীয় জনতা উত্তর মালদা যুব মোর্চার উদ্যোগে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সেন্দিয়া গ্রামে শুরু হতে চলেছে তিন দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা। ইতিমধ্যেই প্রতিযোগিতাকে ঘিরে মাঠে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। মাঠ প্রস্তুত করা থেকে শুরু করে দর্শকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন দিন ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষ দিনে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর রাত্রিবেলা অনুষ্ঠিত হবে বিশেষ ফুটবল ম্যাচ, যা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। রাতের আলোয় জমজমাট এই ম্যাচ দেখতে প্রচুর দর্শকের সমাগম হবে বলে আশা উদ্যোক্তাদের।মালদা জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করবে প্রতিযোগিরা। শুধু খেলা নয়, প্রতিযোগিতার আকর্ষণ আরও বাড়াতে চ্যাম্পিয়ন দলের জন্য 50 হাজার ও রানার্স দলের জন্য 40 হাজার টাকা ও বিশেষ আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে। বিজয়ী ও রানার্স দলকে পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতাকে সফল করে তুলতে স্থানীয় মানুষজনের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
মালদা প্রতিদিন নিউজঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডরে চিকিৎসা করতে আসলে অবশ্যই আধার কার্ড নিয়ে আসবেন
দেবু সিংহ মালদাঃ রাজ্যে পালা বদলের পর মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ। পূর্ব ঘোষণা মতো বুধবার পদত্যাগ করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এদিন তিনি ইংরেজবাজার পৌরসভার একাধিক কাউন্সিলর, পৌরসভার কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। পৌরসভার পাঁচ-পাঁচবারের চেয়ারম্যান হঠাৎ করে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় বুধবার পৌরসভার অন্যান্য কাউন্সিলরদের মধ্যে মন ভারাক্রান্তের ছবি ফুটে ওঠে।
মালদাঃ বিপদের মুখে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। বুধবার সকালে ভূতনির কাটা বাঁধের কাছে জলে আটকে পড়া এক অসহায় মহিষ পালকের (মাইষাল) জীবন বাঁচাল সিভিল ডিফেন্স টিম। প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের এমন সাহসিকতা ও দায়িত্বশীলতাকে অন্তরের অন্তস্তল থেকে জানাই সশ্রদ্ধ কুর্নিশ ও স্যালুট
মালদাঃ মালদার মানিকচকের ভূতনির ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা। স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তিনি হেলিকপ্টারে করে আকাশপথে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখবেন এবং সার্বিক ক্ষয়ক্ষতি ও ত্রাণ বণ্টন ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।
মালদা দেবু সিংহঃ জেলাশাসক ও পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক করে কি জানালেন দেখুন এই ভিডিওতে
মালদা প্রতিদিন নিউজঃ
মালদা-‌ভুতনিতে বন্যার জলে ডুবে মৃত্যু এক বাসিন্দার। মৃতের নাম দ্বিজেন মণ্ডল(‌৩২)‌। দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লিটোলায় বাড়ি তাঁর। এদিন কাজ করার সময় জলের স্রোতে তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে নামলে পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। এবারের বন্যায় প্রথম শলিল সমাধি ঘটল বলে জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা। তিনি বলেন, ‘‌ভুতনিতে ম্যান মেড বন্যা হয়েছে। এবারের রেকর্ড করেছে ভুতনির বন্যা। এদিনও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজ্য সরকার ওই পরিবারের পাশে দাঁড়িয়ে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি রাখছি।’
দেবু সিংহ মালদাঃ গত ২৪ ঘন্টায় গঙ্গার জলস্তর বেড়েছে অস্বাভাবিক হারে। আর এরই জেরে আরও অবনতি হল মালদার মানিকচকের ভূতনীর বন্যা পরিস্থিতির। নতুন করে বানবাসী হলেন ভূতনীর বিভিন্ন গ্রামের বাসীন্দারা। ফলে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেড়িয়ে পড়লেন বানভাসী দুর্গতরা। মঙ্গলবার সকাল থেকে এমনই দৃশ্য নজরে এল ভূতনী ব্রীজ সংলগ্ন এলাকায়।, সকাল থেকেই ভূতনীর বিভিন্ন জলবন্দী গ্রামের বাসীন্দারা তাদের ঘরবাড়ি ছেড়ে নৌকা করে বেড়িয়ে পড়েন ত্রাণ শিবিরে আশ্রয় নিতে। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে আসা মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল, গত ২৪ ঘন্টায় ভূতনীতে গঙ্গার জলস্তর অস্বাভাবিক হারে বেড়েছে। যার জেরে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। সেই কারণে তারা ঘরবাড়ি ছেড়ে ছেলেপুলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেড়িয়ে পড়েছেন। কিন্তু জলবন্দী গ্রাম থেকে ভূতনী ব্রীজ পর্যন্ত আসতে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে। দুর্গতদের অভিযোগ, পর্যাপ্ত নৌকার ব্যবস্থা নেই। প্রয়োজনের তুলনায় অনেক সময় নৌকা দেওয়া হয়েছে। যে নৌকা দেওয়া হয়েছে তাতেও মাঝিরা টাকা তুলছেন। টাকা দিয়েই আসতে বাধ্য হচ্ছেন। এই অভিযোগ পেয়ে এবং পর্যাপ্ত সংখ্যক নৌকার ব্যবস্থা করতে এলাকায় ছুটে যান মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল।
গদাই কর্মকার মালদাঃ  মালদায় শুরু হলো বিএসএফের ১৬তম ইন্টার ফ্রন্টিয়ার ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে মালদা সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী জয়েল মুর্মু, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা সহ অন্যান্য আধিকারিকরা।
৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সারা বছর নানা সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন। মালদায় এই প্রথম এত বড় মাপের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিএসএফের অফিসার থেকে জওয়ান—মোট ২০৪ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।
মালদা দেবু সিংহঃ থানার ভিতরেও ঢুকেছে বন্যার জল! নিরাপত্তার কারণে সরানো হল ভূতনি থানার পুলিশকর্মীদের।