মালদা: ভুয়ো পুলিশ সেজে পাথর ব্যবসায়ীদের কাছে তোলাবাজি করতে গিয়ে ইংরেজবাজার থানার হাতে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রজত সাহা এবং সোনু কর্মকার। রজত শহরের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত। আর সোনু বিহারের বাসিন্দা। অভিযোগ, সোনু নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে পাথর ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল। রজত তাকে সহযোগিতা করছিল।
ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ ফাঁদ পেতে দু'জনকে হাতেনাতে গ্রেফতার করে। ঘটনার পিছনে বড় কোনও চক্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।