মালদা: পরেও যেন অন্য কারও জীবনে আলো ফিরে আসে—এই আশাতেই জীবিত অবস্থায় চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন মালদা শহরের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মলয় সরকারের দাদা তপন কুমার সরকার। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাঁর চোখ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন।
ইংরেজবাজারের তিন নম্বর কলোনির বাসিন্দা তপন কুমার সরকার (৭২)। পরিবারের দাবি, গত শনিবার বাড়ির সামনে একটি টোটোর ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর তাঁকে পুরাতন মালদার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।
তপনবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা তাঁর চক্ষুদানের সিদ্ধান্ত নেন। এরপর নিয়ম মেনে তাঁর চোখ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যদের কথায়, তপনবাবু জীবিত থাকাকালীনই চক্ষুদানের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তাঁর সেই ইচ্ছা যাতে মৃত্যুর পরও পূরণ হয়, সেই কারণেই এই উদ্যোগ।
পরিবারের এই সিদ্ধান্তকে ঘিরে এলাকাতেও প্রশংসা ছড়িয়েছে। তপনবাবুর মৃত্যুর শোকের মধ্যেও তাঁর চোখের মাধ্যমে অন্যের জীবনে আলো ফেরানোর এই উদ্যোগ মানবিকতার এক দৃষ্টান্ত হয়ে থাকল।