কাঞ্চনপুর! লটারি কুপনের প্রলোভন দেখিয়ে চড়া দামে কাপড় বিক্রি! আনন্দবাজারে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা
কাঞ্চনপুর প্রতিনিধি÷ সল্প মূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে চড়া দামে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত আনন্দবাজার এলাকার। অভিযোগ কুমারঘাট মহকুমার অন্তরর্গত ফটিকরায় এলাকার দুই যুবক কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে মোবাইল, ফ্রিজ, কুলার ও ফ্যানসহ নানা পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে লটারির কুপন বিক্রি করছিলেন। তবে স্থানীয়দের দাবি, তাদের কাছে মূলত কুলার ও ফ্যানই ছিল এবং সেগুলিও বাজারদরের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছিল।এতেই লটারির কুপনের বৈধতা ও গোটা বিক্রয় প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার এই দুই যুবককে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে স্থানীয় জনতা আটক করে আনন্দবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়।এই লটারি কুপন আদৌ বৈধ কি না, নাকি প্রতারণার ফাঁদ—তা তদন্ত করে দেখার দাবি উঠেছে এলাকায়।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura