সাংবাদিকদের নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধের দাবিতে উনকোটি জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করল সাংবাদিকরা। ।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ঊনকোটি জেলায় মাদক ও অবৈধ বার্মিজ সিগারেটের প্রবেশ রোধ এবং যানবাহনে প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধের দাবিতে মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন কর্মরত সাংবাদিকরা।সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিকাশ কাপালি ও নাজমুল হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় এফআইআর হলেও দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।পাশাপাশি মাদক ও অবৈধ সিগারেটের বিরুদ্ধে নজরদারি বাড়ানো এবং প্রেস স্টিকারের অপব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিকরা।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura