🔴 #মালদা ।। অন্নপূর্ণা যোজনা না পাওয়া মহিলাদের বিক্ষো*ভে ধু ন্ধু মা র কান্ড : সেবা সেতু ক্যাম্পে ফ্লেক্স ব্যানার ছিঁ ড়ে ফেললো বিক্ষুব্ধরা , পুলিশের গাড়ি আটকে ব্যাপক ক্ষো ভ মহিলাদের
মালদায় সেবা সেতু শিবিরে সরকারি ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে, ভাঙচুর করে পুলিশের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন শিবিরে পরিষেবা নিতে আসা একদল উত্তেজিত মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া-২নং ব্লকের সম্বলপুর অঞ্চলের মহারাজনগর হাই মাদ্রাসায়। জানা গেছে, 'এদিন সরকারি উদ্যোগে মহারাজনগর হাই মাদ্রাসায় বসেছিল সেবা সেতু শিবির। সেই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবার নিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তাদের মধ্যে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ, তুলে শিবিরে ক্ষোভে ফেটে পড়েন। তারা শিবিরে লাগানো সরকারি ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ছিড়ে, ভাঙচুর করে, শিবিরের বাইরে পুলিশের গাড়ি আটকে তুমুল বিক্ষোভদেখাতে থাকেন বলে অভিযোগ। এমনকি পুলিশের গাড়িতেও লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে বিক্ষোভকারী মহিলাদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও শেষমেশ পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পুলিশ কয়েকজন মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Purbasthali 2, Purba Bardhaman | Oct 2, 2026