মালদা প্রতিদিন নিউজঃ গত কয়েক দিনের মতো বৃহস্পতিবার মালদা শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালাচ্ছেন 'জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন অভিযানে নেমে আধিকারিকরা প্রথমেই মালদা শহরের কৃষ্ণকালীতলা এলাকার এক নামী হোটেলে অভিযান চালান। সেখানে কিচেন ও স্টোররুমে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেন। সতর্কতা মেনে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে হোটেল পরিচালনা না করলে তা আগামী দিনে সিল করে দেওয়ার হুঁশিয়ারি দেন জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারিকরা। এরপর তারা মালদা শহরের রথবাড়ি এলাকার এক হোটেলে অভিযান চালান। সেখানেও বেশকিছু অনিয়ম ও গাফিলতি দেখে হোটেল কর্তৃপক্ষকে সাবধান করেন। এই প্রসঙ্গে অভিযানে সামিল অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী কী জানালেন শুনুন তার মুখ থেকেই