বুধবার মালদা কলেজে কার্যত মুখোমুখি হয়ে একে-অপরের বিরুদ্ধে জোর স্লোগান, সাউটিং করলেন বাম ছাত্র সংগঠন এস.এফ.আই এবং আর.এস.এস-এর ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা। এস.এফ.আই ছাত্র নেতা কৌশিক মৈত্র এবং ডি.ওয়াইএফ আই নেতা অরূপ পোদ্দারের উপর হামলার প্রতিবাদে এদিন মালদা কলেজ গেটের বাইরে তুমুল বিক্ষোভ' দেখালেন সংগঠনভুক্ত সদস্যরা। পাল্টা কলেজ চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভ 'প্রদর্শন করলেন এবিভিপি সংগঠনভুক্ত ছাত্ররা। বুধবার দুই সংগঠনের এই মুখোমুখি বিক্ষোভপ্রদর্শনকে ঘিরে মালদা কলেজ গেটের সামনে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত সোমবার রাতে মালদা কলেজ গেটের সামনে আক্রান্ত হন সিপিআইএম-এর ছাত্র সংগঠন এস.এফ.আই-এর জেলা সম্পাদক কৌশিক মৈত্র এবং যুব সংগঠন ডি.ওয়াইএফ.আই-এর জেলা সম্পাদক অরূপ পোদ্দার। তাদেরকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আর.এস.এস-এর ছাত্র 'সংগঠন এবিভিপির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদেই বুধবার দুপুরে এস.এফ.আই এবং ডি.ওয়াই এফ.আই-এর পক্ষ থেকে যৌথভাবে মালদা শহরের বুকে প্রথমে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে মালদা কলেজ গেটের সামনে পৌঁছায়। সেখানে এস.এফ.আই এবং ডি.ওয়াই এফ আই সদস্যরা কলেজ গেটের বাইরে থেকে এবিভিপির বিরুদ্ধে জোর স্লোগান দেন।, পাল্টা কলেজ চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবিভিপি সংগঠনভুক্ত ছাত্ররা। বিক্ষোভ প্রদর্শনকারী দুই সংগঠনের নেতৃত্ব সোমবার রাতের ঘটনায় একে-অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ তুলে সুর চড়ান।