ধর্মনগরের টাউন কালীবাড়ির দুর্গাপূজার চাঁদার QR কোড ঘিরে প্রশ্ন । স্বচ্ছতার দাবি শহরবাসীর।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মনগর টাউন কালীবাড়িতে বৈঠক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি অনিমেষ দাস ও সম্পাদক আশিস কুমার দে-সহ একাধিক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।তবে চাঁদার রসিদে থাকা অনলাইন QR কোড নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। QR কোডটি কালীবাড়ি কমিটির ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, নাকি কোনও ব্যক্তিগত অ্যাকাউন্টে—তা স্পষ্ট করার দাবি উঠেছে।সাধারণ মানুষের বক্তব্য, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সংগৃহীত চাঁদার অর্থের ক্ষেত্রে স্বচ্ছতা, হিসাব ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। QR কোডের অ্যাকাউন্ট ও অর্থ পরিচালনা নিয়ে কমিটির পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura