দিল্লিতে গ্রেপ্তার আমির শোকিন,ত্রিপুরার নাম ‘বেঙ্গ’ এবং জনজাতি যুবককে কটূক্তির অভিযোগে। ।
ত্রিপুরার নাম ‘বেঙ্গ’ বলে উল্লেখ করা এবং রাজ্যের এক জনজাতি যুবককে কটূক্তি করার অভিযোগে আমির শোকিনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তকে ত্রিপুরায় নিয়ে আসার জন্য রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ দল দিল্লির উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবার অভিযুক্তকে ত্রিপুরায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকেই নজর রয়েছে ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura