ধর্মনগরে জোড়া খুনের প্রতিবাদ, বটরশি বাজারে দোকানপাট বন্ধ রেখে ফাঁসির দাবি !!
উত্তর ত্রিপুরার ধর্মনগরের বরুয়াকান্দিতে দুই সহোদর ভাই শুভদীপ রায় চৌধুরী (২৭) ও জয়দীপ রায় চৌধুরী (২৪)-এর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়।গত ১৯ অক্টোবরের এই মর্মান্তিক ঘটনার মূল অভিযুক্ত গ্রেফতার হলেও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব সাধারণ মানুষ। এরই প্রতিবাদে আজ পশ্চিম বটরশি বাজার কমিটির আহ্বানে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। অভিযুক্তের ফাঁসির দাবিও তোলা হয়।এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান পশ্চিম বটরশি বাজার কমিটির সদস্য জামিল হোসেন। দুই ভাইয়ের হত্যাকাণ্ডে শোকস্তব্ধ পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী এখন দ্রুত বিচারের অপেক্ষায় রয়েছেন।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura