ধর্মনগরে জোড়া খুনের প্রতিবাদে বিজেপির মৌন মিছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি !!
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর: পশ্চিম দেওয়ানপাশায় দুই ভাই শুভদীপ রায়চৌধুরী ও জয়দ্বীপ রায়চৌধুরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপি উত্তর জেলা কমিটির উদ্যোগে মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস, প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মিছিল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয !
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura