কাঞ্চনপুরের সানন্দাপাড়া ওয়াটারফলকে পর্যটনকেন্দ্র করার উদ্যোগ বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের ।।
কাঞ্চনপুর মহকুমার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সানন্দাপাড়া ওয়াটারফলকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। এলাকাটি পরিদর্শন করে পর্যটকদের সুবিধার্থে বসার ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে বন দপ্তর এবং আর.ডি. দপ্তরের সঙ্গে আলোচনা করেন তিনি। পাশাপাশি, স্থানীয়দের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তর ত্রিপুরার পর্যটন ও স্থানীয় কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura