রাজ্যের জনজাতি যুবককে কটূক্তির অভিযোগে কাঞ্চনপুরের আনন্দবাজার থানায় YTF-এর মামলা ।
ত্রিপুরা রাজ্য ও এক জনজাতি যুবককে নিয়ে অশালীন মন্তব্য এবং কুরুচিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে দিল্লির এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর তৈরি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্যের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।এরই প্রতিবাদে বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তিপরা মাথার যুব সংগঠন YTF। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জিসাইয়া রিয়াং,জেলা সম্পাদক প্রমিস রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন ।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura