মালদা প্রতিদিন নিউজঃ
মালদা-ভুতনিতে বন্যার জলে ডুবে মৃত্যু এক বাসিন্দার। মৃতের নাম দ্বিজেন মণ্ডল(৩২)। দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লিটোলায় বাড়ি তাঁর। এদিন কাজ করার সময় জলের স্রোতে তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে নামলে পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। এবারের বন্যায় প্রথম শলিল সমাধি ঘটল বলে জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা। তিনি বলেন, ‘ভুতনিতে ম্যান মেড বন্যা হয়েছে। এবারের রেকর্ড করেছে ভুতনির বন্যা। এদিনও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজ্য সরকার ওই পরিবারের পাশে দাঁড়িয়ে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি রাখছি।’