গদাই কর্মকার মালদাঃ মালদায় শুরু হলো বিএসএফের ১৬তম ইন্টার ফ্রন্টিয়ার ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে মালদা সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী জয়েল মুর্মু, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা সহ অন্যান্য আধিকারিকরা।
৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সারা বছর নানা সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন। মালদায় এই প্রথম এত বড় মাপের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিএসএফের অফিসার থেকে জওয়ান—মোট ২০৪ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।