সুব্রত শেঠ মালদাঃ ভারতীয় জনতা উত্তর মালদা যুব মোর্চার উদ্যোগে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সেন্দিয়া গ্রামে শুরু হতে চলেছে তিন দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা। ইতিমধ্যেই প্রতিযোগিতাকে ঘিরে মাঠে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। মাঠ প্রস্তুত করা থেকে শুরু করে দর্শকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন দিন ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষ দিনে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর রাত্রিবেলা অনুষ্ঠিত হবে বিশেষ ফুটবল ম্যাচ, যা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। রাতের আলোয় জমজমাট এই ম্যাচ দেখতে প্রচুর দর্শকের সমাগম হবে বলে আশা উদ্যোক্তাদের।মালদা জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করবে প্রতিযোগিরা। শুধু খেলা নয়, প্রতিযোগিতার আকর্ষণ আরও বাড়াতে চ্যাম্পিয়ন দলের জন্য 50 হাজার ও রানার্স দলের জন্য 40 হাজার টাকা ও বিশেষ আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে। বিজয়ী ও রানার্স দলকে পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতাকে সফল করে তুলতে স্থানীয় মানুষজনের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
English Bazar, Maldah | Sep 10, 2026