সিগারেটের দাম চাওয়াকে কেন্দ্র করে বচসা, আর তার জেরেই মারধর—মৃ//ত্যু হল এক প্রৌঢ় দোকানদারের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে টিটাগড়ের জি.সি. রোডে। ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬০ বছরের রামজি সাউ নিজের বাড়ির সামনেই দোকানে ছিলেন। অভিযোগ, তিন যুবক তাঁর দোকান থেকে সিগারেট কিনে দাম না দেওয়ায় প্রথমে বচসা শুরু হয়। পরে তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই রামজি সাউয়ের মৃত্যু হয়। খবর পেয়ে টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় রামজি সাউয়ের ছেলে অভিষেক সাউ-সহ পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্ত তিন যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Kolkata, Kolkata | Sep 12, 2026