জগৎপুরের দিক থেকে যাত্রাগাছি যাওয়ার পথে উল্টে গেল গাড়ি।যাত্রাগাছি স্কুলের কাছে উল্টে বাগজোলা খালে পরে যায়।
জগৎপুরের দিক থেকে যাত্রাগাছি যাওয়ার পথে উল্টে গেল গাড়ি। গাড়িটি রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে সোজা খালে গিয়ে পড়ে যায়। স্থানীয় লোকেদের তৎপরতায় গাড়িতে থাকা একটি লোক, একজন মহিলা সহ এক বাচ্চা প্রাণে রক্ষা পেলে তাদের উদ্ধার করা হয়। যতদূর সম্ভবত গাড়িতে স্বামী-স্ত্রী এবং তাদের বাচ্চাই ছিলেন। গাড়িটি বাগুইআটির জগৎ পুরের দিক থেকে যাত্রাগাছির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারতে মারতে সোজা গিয়ে বাগজোলা খালে উল্টে যায়। যদিও বা গাড়িতে থাকা স্বামী স্ত্রী এবং বাচ্চার সেরকম কিছু ক্ষতি হয়নি। গাড়িটি খালে এখনো পর্যন্ত উল্টে আছে।