“আপনি কী খাচ্ছেন, তার উত্তর হয়তো আপনার রান্নাঘরে আছে… কিন্তু কেন সেই খাবার আপনার শরীরে প্রভাব ফেলছে, তার উত্তর সবসময় সেখানে থাকে না।”
আজ সানফ্লাওয়ার নার্সিংহোমের চেম্বারে একজন পেসেন্টের সঙ্গে কথা বলার সময় আমি প্রায়ই প্রথমে জানতে চাই—
“আপনার প্রতিদিনের একটা সাধারণ দিন কেমন কাটে?”
কারণ শুধু খাবারের তালিকা দেখলে একজন মানুষকে পুরোপুরি বোঝা যায় না।
সকালে কখন ঘুম থেকে ওঠেন,
কখন খাবার খান,
কাজের মাঝে কতটা চলাফেরা করেন,
কতটা জল পান করেন,
কতক্ষণ ঘুমান—
এই ছোট ছোট বিষয়গুলোও Nutrition Planning-এর গুরুত্বপূর্ণ অংশ।
📌 আমার আপনাদের সঙ্গে আজকের পুষ্টি টিপস,,,,
নিজের স্বাস্থ্য ঠিক করতে চাইলে প্রথমে নিজের অভ্যাসগুলোকে চিনুন।
পরিবর্তন একদিনে হয় না।
কিন্তু প্রতিদিনের একটি ছোট অভ্যাস পরিবর্তন করেই শুরু হতে পারে একটি বড় স্বাস্থ্যকর যাত্রা।
আজ চেম্বারে পেসেন্টদের সঙ্গে সেই কারণেই শুধু Diet Chart নয়—তাদের বাস্তব জীবনকে বুঝে Nutrition Counselling করা হলো। 💚
কারণ আমার কাছে প্রতিটি পেসেন্ট একটি আলাদা মানুষ, আর তার Nutrition Plan-ও হওয়া উচিত তার নিজের শরীর ও জীবনযাত্রাকে বুঝে।
আপনিও যদি নিজের খাদ্যাভ্যাস নিয়ে বিভ্রান্ত হন, বারবার নিজে নিজে ডায়েট করে ব্যর্থ হন, অথবা নিজের স্বাস্থ্য অনুযায়ী কীভাবে খাবার সাজাবেন বুঝতে না পারেন—সঠিক Nutrition Guidance নিতে পারেন।
📩 Personalized Diet & Lifestyle Consultation-এর জন্য যোগাযোগ করুন।
— পুষ্টিবিদ চন্দ্রিমা দে
U & URS NUTRITIONIST
#NutritionTips #পুষ্টিবিদ #PatientCounselling