Public App Logo
Profile Picture

এবার বাঁধনছেঁড়া (EBC NEWS)

@ebcnews
11Followers
0Following
মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলছি জানালেন নেতাজি সড়ক  আঞ্চলিক অধিবাসীবৃন্দের ক্লাবের কর্মকর্তা।
বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে সেবাসেতু প্রকল্পে চরকতলায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে  বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদারের উপস্থিতিতে বিরাট বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের মুখোমুখি ককরোচ অভিজিৎ দীপকে
সাংবাদিকদের মুখোমুখি মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ,নন্দীগ্রামে
বেহালা ফ্রেন্ডস এর ক্লাবের এবারে ভাবনা শুদ্ধিকরণ
<nis:link nis:type=tag nis:id=behalafriends nis:value=behalafriends nis:enabled=true nis:link/>
Video 5
বেহালায় একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী

আজ সকালে বি.এল.শাহ ও রায়বাহাদুর রোডের সংযোগস্থলে (ভাটিখানা মোড়) কলকাতা পৌরসংস্থা (KMC) কর্তৃক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বেহালা পশ্চিম ও বেহালা পূর্ব নির্বাচনী এলাকার তিনটি নতুন পৌর পরিকাঠামো প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৫৪-বেহালা পশ্চিমে সখের বাজারে একটি আধুনিক বৈজ্ঞানিক বর্জ্য কম্প্যাক্টর,১৫৪-বেহালা পশ্চিমে বি.এল. সাহা ও রায়বাহাদুর রোডের সংযোগস্থলে (ভাটিখানা মোড়) সবুজ বেষ্টনী নির্মাণের মাধ্যমে বৃহৎ জলাশয় পুনরুদ্ধার এবং ১৫৩-বেহালা পূর্বে ১, রাজা রামমোহন রায় রোডে একটি আধুনিক বৈজ্ঞানিক বর্জ্য কম্প্যাক্টর স্টেশন নির্মাণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার, বেহালা পশ্চিমের বিজেপির বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, রাজ্য পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে কমপেক্টর মেশিন উদ্বোধন হলো।
Video 8
Video 9
জ্ঞানেশ কুমার ইস্যুতে I.N.D.I.A-জোটের মিছিল
রেজিনগরের উপনির্বাচনের সকালেই আইনভঙ্গ ও উসকানিমূলক আচরণের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-এর প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Video 12
বিজেপিতে যোগ দিয়ে কী জানালেন কোয়েল মল্লিক?
সাংসদ শমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে পাশে বসিয়ে বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কোয়েল মল্লিক।
Video 15
বিজ্ঞাপন
সাংবাদিকদের মুখোমুখি কুনাল ঘোষ একাধিক প্রশ্নে বিস্ফোরক প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের
নন্দীগ্রামে বিজেপির শক্তি প্রদর্শন! প্রার্থী হাসরানি রায়ের সমর্থনে টেঙ্গুয়া মোড় থেকে হাসপাতাল মোড়ে পদযাত্রা উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ দু*র্ঘ*টনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধা*ক্কা মদ্যপ গাড়ির, র*ক্তা*ক্ত ২

দক্ষিণ ২৪ পরগনা:- বেপরোয়া গতি আর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর খেসারত। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ সড়ক  দুর্ঘটনায় গাড়িতে থাকা এক তরুণ ও তরুণী গুরুতর আহত হয়েছেন।

রবিবার বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বজবজ ট্রাঙ্ক রোডে, বজবজ ইএসআই হাসপাতালের ঠিক সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চারচাকা গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে বজবজের দিকে আসছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি সামনের দিক থেকে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়ির ভেতর ও বাইরে রক্তে ভেসে যায়।

দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। দুমড়ে যাওয়া গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে তীব্র মদের গন্ধ বেরিয়ে আসে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা।

গাড়ির ভেতরে থাকা দুই আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত বজবজের হাসপাতালে পাঠান। পরে খবর দেওয়া হয় বজবজ থানার পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
Video 21
সেবা সেতু অভিযানে  সাধারণ মানুষের স্বার্থে ১২১ নম্বর ওয়ার্ডে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।
"আইনি জট কাটিয়ে মহামান্য  আদালতের নির্দেশে  ৫৭তম বর্ষে হচ্ছে মদনমোহনতলা কৃষ্টিপরিষদের দুর্গাপুজো, পাশে পেল বিধায়ক শংকর শিকদারকে"

বেহালা: দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে খুঁটিপুজোর মাধ্যমে ৫৭তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা করল বেহালার বীরেন রায় রোড মদনমোহনতলার কৃষ্টিপরিষদ। রবিবার সকালে খুঁটিপুজোকে কেন্দ্র করে সদস্য ও এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জানা গেছে, ওই মাঠে দুর্গাপুজো করা নিয়ে এক জনৈক ব্যক্তির সঙ্গে কৃষ্টিপরিষদের বিবাদ চলছিল। জনৈক ব্যক্তি আগে থেকেই ওই মাঠে একটি পুজো মণ্ডপ করার প্রয়াস চালাচ্ছিলেন এবং বাধা দানের চেষ্টা করেন। বিষয়টি মহামান্য আদালত পর্যন্ত গড়ায়।

ক্লাব পক্ষের দাবি, মহামান্য আদালত তাদের পুজো করার অনুমতি দিয়েছে, কিন্তু জনৈক ব্যক্তির পুজোর কোনও অনুমতি নেই। ইতিমধ্যেই মদনমোহনতলা কৃষ্টিপরিষদ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও দুর্গাপুজোর সরকারি অনুমতি পেয়েছে।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন। এবছর আরও ধুমধাম সহকারে পুজোর আয়োজন করা হবে।

যদিও মাঠের মালিকানা নিয়ে এখনও মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
Video 24