ভুল হয়েছে । জুয়ার আসরে বাধা দেওয়ায় বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব ঘটনায় কালীপুজো কমিটির সঙ্গে কোনও যোগ নেই,ঘটনার বর্ণনা এবং জায়গার পরিচয় দিতে গিয়েই কালীপুজোর কমিটির নাম মুখে উঠে আসে বলে স্পষ্ট করলেন জয়ব্রত রায় ।।
কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় নতুন করে স্পষ্টীকরণ দিলেন বাড়ির মালিক জয়ব্রত রায়। এই ঘটনার সঙ্গে কালীপুজো কমিটির কোনও ধরনের যোগসূত্র নেই বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, তিনি নিজেও ওই কালীপুজো কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করেন।। ঘটনার বর্ননা এবং জায়গার পরিচয় দিতে গিয়েই কালীপুজো কমিটির নাম উঠে এসেছে তাই গোটা বিষয়টি দর্শকদের মার্জনা করার জন্য অনুরোধ জানান তিনি । উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যের দুই একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জান্ডি-মুন্ডার জুয়ার আসর বসাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে DWS দপ্তরের কর্মী জয়ব্রত রায়ের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির বিভিন্ন সামগ্রী লুটপাটের পাশাপাশি ভাঙচুর চালানো হয়, যার ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura