আগরতলার পৌর নিগম নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি বাড়ি প্রচার। ফের ৫১-৫১ আসনে জয়ের দাবি ! মানুষের চাহিদা পূরণে অন্যদের তুলনায় এগিয়ে বিজেপি, মন্তব্য মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার ।
আসন্ন পুর ও নগর সংস্থা নির্বাচনকে সামনে রেখে জয়ের লক্ষ্যে প্রচারে আরও গতি বাড়িয়েছে শাসক দল বিজেপি। বুধবার নিজের বিধানসভা কেন্দ্র টাউন-বরদোয়ালীর বিভিন্ন বুথে বাড়ি বাড়ি প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী রত্না দত্ত।এদিন টাউন-বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের ১৬ ও ১৭ নম্বর বুথের পাশাপাশি ২০ নম্বর ওয়ার্ডেও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। প্রচারে সাধারণ মানুষের সাড়া মিলেছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura