বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যে তোলপাড় ত্রিপুরা, সরব প্রদ্যোৎ মানিক্য!থানায় অভিযোগ TYF-এর!
পুর নির্বাচনের আবহে বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের জনজাতি সম্প্রদায়কে নিয়ে করা বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল ত্রিপুরার রাজনীতি। অভিযোগ, ১০ নভেম্বর সোনামুড়ার তমসাবাড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে জনজাতি সমাজের খাদ্যাভ্যাস ও জীবনধারা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা। বিধায়ককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে, ১১ নভেম্বর এই মন্তব্যের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন (TYF)। অভিযোগের ভিত্তিতে বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে জনজাতি সমাজের বিভিন্ন স্তরে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura