বিতর্কিত মন্তব্যের জের, অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তফজ্জল হোসেন!
জনজাতি সমাজ ও তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তফজ্জল হোসেন। বুধবার প্রেসমিট করে জনজাতি সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।
বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা ও জীতেন্দ্র চৌধুরী। পাশাপাশি টিওয়াইএফ-এর পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়। বিধায়কের দাবি, তাঁর বক্তব্যের অর্ধেক ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে। তবে শেষ পর্যন্ত বিতর্কের জেরে জনসমক্ষে ক্ষমা চাইতে হলো তাঁকে ।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura