Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Bjp
National
Bihar
कांग्रेस
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Crime
Odisha
Up
Bollywood
दिल्ली
Breakingnews
Madhya_pradesh
उत्तरप्रदेश
Cm
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Lucknow
Jdu
Uttarakhand
Sambalpur
ebcnews
Previous slide
Next slide
রাজ্য সড়কের ধারে জোড়া চন্দ্রবোড়া সাপ! মানিকচকের মথুরাপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
Kolkata, Kolkata
| Nov 2, 2026
MORE NEWS
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণাকরলেন
Kolkata, Kolkata | Nov 2, 2026
জীবনতলায় আদিবাসী যুবকের মৃ**ত্যু ঘিরে উত্তেজনা, থানা ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সমাজের, গ্রেফতার ১ ক্যানিং-২, জীবনতলা, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ ব্লকের জীবনতলায় এক আদিবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম শঙ্কর সরদার। পরিবারের অভিযোগ কী? পরিবারের দাবি, কয়েকদিন আগে স্থানীয় একটি দোকানের সামনে বাইক রাখা নিয়ে বচসা বাধে শঙ্করের সঙ্গে কয়েকজনের। সেই বচসার জেরেই তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই হঠাৎ নিখোঁজ হয়ে যান শঙ্কর। খোঁজাখুঁজির পর একটি ফাঁকা মাঠের পাশে জলাজমি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আদিবাসী সমাজের বিক্ষোভ: এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আদিবাসী সমাজের মানুষ। খুচিতলা, মণ্ডলপাড়া সহ আশপাশের গ্রামের শত শত আদিবাসী মহিলা-পুরুষ "আদিবাসী হত্যার বিচার চাই, অপরাধীদের কঠোর শাস্তি চাই" স্লোগান লেখা ব্যানার নিয়ে মিছিল করেন। পরে জীবনতলা থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, আদিবাসী সমাজের উপর লাগাতার অত্যাচার বন্ধ করতে হবে এবং শঙ্কর সরদারের পরিবারকে সুবিচার দিতে হবে। পুলিশের ভূমিকা: জীবনতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Kolkata, Kolkata | Nov 2, 2026
১ নভেম্বর, ২০২৬-এ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ঠাকুরনগরের মতুয়াগড়ে ঠাকুরবাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক মতুয়া গোসাঁই সম্মেলনে যোগ দেন।মতুয়াগড়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে মতুয়াদের সিএএ সার্টিফিকেট প্রদান করা হবে।জেলে থাকা মতুয়া শরণার্থীদের বের করে আনা এবং তাঁদের জমি ও বাড়ি দেওয়ার বিষয়ে তিনি আশ্বাস দেন।তিনি তাঁর বক্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন এবং অভিযোগ তোলেন যে তিনি মতুয়া পরিবারকে ভেঙেছেন।কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে ঠাকুরবাড়িতে পুজো দেওয়া ছাড়াও শান্তনু-পত্নীর তৈরি বিশেষ মধ্যাহ্নভোজ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
Kolkata, Kolkata | Nov 2, 2026
খড়্গপুরে চলন্ত গাড়ির চাকা খুলে উল্টে গেল মদ বোঝাই পিকআপভ্যান, প্রাণে বাঁচলেন চালক-খালাসি খড়্গপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চালক ও খালাসি। চলন্ত অবস্থায় চাকা খুলে উল্টে গেল মদ বোঝাই একটি পিকআপ ভ্যান। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর এলাকায় যাওয়ার সময় হঠাৎই পিকআপ ভ্যানটির পিছনের চাকা খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। গাড়িতে প্রচুর পরিমাণে মদের বোতল ও কার্টন ছিল, যা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও খালাসি। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
Kolkata, Kolkata | Nov 2, 2026
দিল্লিতে রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়।
Kolkata, Kolkata | Nov 2, 2026
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে চোলাই কারখানায় পুলিশের হানা, বাজেয়াপ্ত প্রচুর সরঞ্জাম পূর্ব বর্ধমান:ফের বড় সাফল্য খণ্ডঘোষ থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার খণ্ডঘোষ ব্লকের খুদকুড়ি দক্ষিণপাড়া এলাকায় একটি চোলাই মদের কারখানায় হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাড়ির ভিতরেই রীতিমতো কুটির শিল্পের আদলে চলছিল চোলাই মদ তৈরির কারবার। অভিযানে হতবাক পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে – - চোলাই তৈরির জন্য ব্যবহৃত বড় বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও ড্রাম - গ্যাস সিলিন্ডার, বার্নার ও পাইপ - বোঝাই করে রাখা বহু খালি ড্রাম আটক করা চোলাই মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয় পুলিশের তরফে। গোটা সরঞ্জাম বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একটি গাড়িও আটক করা হয়েছে যাতে করে এই সব জিনিস পরিবহন করা হতো বলে অনুমান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবৈধ কারবারের জেরে এলাকায় নেশার প্রকোপ বাড়ছিল। পুলিশের এই অভিযানে স্বস্তিতে এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ চোলাই কারবারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে।
Kolkata, Kolkata | Nov 2, 2026
🌿 আমার আজকের পুষ্টি টিপস ,,,,,, খাবারের রং নয়, রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ! 🥬 একই সবজি—কিন্তু রান্নার পদ্ধতি বদলালে তার পুষ্টিগুণ ও খাবারের সামগ্রিক মানেও পরিবর্তন আসতে পারে। অনেক সময় আমরা সবজি খাই ঠিকই, কিন্তু অতিরিক্ত তেল, দীর্ঘক্ষণ রান্না বা বারবার গরম করার কারণে খাবারের গুণমানের দিকে নজর দিই না। 🍲 সবজির পুষ্টিগুণ ধরে রাখতে কিছু অভ্যাস গড়ে তুলুন— ✅ সবজি খুব ছোট করে কেটে দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না। ✅ প্রয়োজন অনুযায়ী অল্প জলে রান্না করুন। ✅ অতিরিক্ত সেদ্ধ না করে উপযুক্ত সময়ে রান্না শেষ করুন। ✅ প্রতিদিন কাঁচা ও রান্না করা—দুই ধরনের উপযোগী সবজিই খাদ্যতালিকায় রাখুন। ✅ রান্নায় তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন। 💚 মনে রাখবেন, ভালো পুষ্টি শুধু বাজার থেকে ভালো খাবার কেনার মধ্যে সীমাবদ্ধ নয়—সঠিকভাবে প্রস্তুত করাও তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস অনুযায়ী পুষ্টি পরামর্শের জন্য যোগাযোগ করুন। 👩⚕️ পুষ্টিবিদ চন্দ্রিমা দে U & URS NUTRITIONIST #FoodPreparation #NutritionTips #পুষ্টিবিদেরপরামর্শ
Kolkata, Kolkata | Nov 1, 2026
হালকা কুসুম গরম জল IBS, IBD বা Ulcerative Colitis রোগীদের জন্য সাধারণত নিরাপদ। তবে অতিরিক্ত গরম জল পান করা এড়িয়ে চলুন। মনে রাখবেন— ✅ জলের তাপমাত্রা নয়, পর্যাপ্ত Hydration বেশি গুরুত্বপূর্ণ। ✅ ডায়রিয়া হলে ORS প্রয়োজন হতে পারে। ✅ নিজের শরীরের সহনশীলতা বুঝে জল পান করুন। ✅ রোগ অনুযায়ী সঠিক Diet Management মেনে চলুন। #IBS #IBD #UlcerativeColitis #GutHealth #DigestiveHealth #GutCare #Hydration #HealthyLifestyle #NutritionAwareness #ClinicalDietitian #DietitianChandrima
Kolkata, Kolkata | Nov 1, 2026