খড়্গপুরে চলন্ত গাড়ির চাকা খুলে উল্টে গেল মদ বোঝাই পিকআপভ্যান, প্রাণে বাঁচলেন চালক-খালাসি
খড়্গপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চালক ও খালাসি। চলন্ত অবস্থায় চাকা খুলে উল্টে গেল মদ বোঝাই একটি পিকআপ ভ্যান।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর এলাকায় যাওয়ার সময় হঠাৎই পিকআপ ভ্যানটির পিছনের চাকা খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। গাড়িতে প্রচুর পরিমাণে মদের বোতল ও কার্টন ছিল, যা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও খালাসি। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।