শপথে ঐক্যের বার্তা, বেহালা থানায় রাষ্ট্রীয় একতা দিবস পালন, সামিল স্কুল পড়ুয়ারাও
বেহালা: হাতে হাত রেখে ঐক্যের শপথ, পদক্ষেপে পদক্ষেপ মিলিয়ে দেশপ্রেমের বার্তা। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর দেশজুড়ে পালিত হল রাষ্ট্রীয় একতা দিবস। সেই উপলক্ষে বেহালা থানায় আয়োজিত হল বিশেষ কর্মসূচি।
এদিন থানায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের মূল অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখানো হয়। এই বছর মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে গুজরাটের কেভাদিয়ায়, বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র পাদদেশে। আজ বিকেল সাড়ে ৫টা থেকে দূরদর্শন, পিআইবি এবং প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুরু হয়। বেহালা থানাতেও ছাত্রছাত্রী, পুলিশ কর্মী ও সাধারণ মানুষের জন্য এই সম্প্রচার দেখার ব্যবস্থা করা হয়।
এই অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ থেকে শুরু করে থানার পুলিশ আধিকারিকরা সকলেই উপস্থিত ছিলেন।
পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে পড়ুয়ারা রাষ্ট্রীয় একতা দিবসের শপথ গ্রহণে অংশ নেয়। দেশের অখণ্ডতা, ঐক্য ও সংহতি বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিন।
শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, আগামী প্রজন্মের মধ্যে জাতীয় ঐক্য ও দেশাত্মবোধের ভাবনা ছড়িয়ে দেওয়াই ছিল বেহালা থানার এই কর্মসূচির মূল লক্ষ্য।
#BehalaThana #kolkatapolicemarathon #kolkatapolicehalfmarathon #KolkataTrafficPolice #kolkatapolicetrainingacademy #Kolkatapoliceforce #kolkata
Kolkata, Kolkata | Oct 31, 2026