পেচারথলে জাল নথি তৈরির অভিযোগে যুবক আটক, থানায় গিয়ে চারজনের বিরুদ্ধে পাল্টা মামলা !!
পেচারথল থানাধীন নালকাটা শিববাড়ি বেল্লপুর এলাকার যুবক পীযূষ দেবনাথের বিরুদ্ধে সরকারি ও ব্যক্তিগত নথি তৈরি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় নারায়ণপুর শিববাড়ি এলাকার বাসিন্দারা তাঁকে হাতেনাতে আটক করে তাঁর কাছ থেকে বেশ কিছু জাল সিল, প্যাড ও স্ট্যাম্প উদ্ধার করেন বলে অভিযোগ। পরে তাঁকে পেচারথল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযোগ, দীর্ঘদিন ধরে নথি তৈরি করে দেওয়ার নামে মোটা অঙ্কের কমিশন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন ওই যুবক। তবে আটক হওয়ার পর যুবকটির দাবি, স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও দালালচক্রের প্রশ্রয়ে তিনি এই কাজ করতেন। যদিও তাঁর এই দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়।ঘটনায় নতুন মোড়: থানায় নিয়ে যাওয়ার পর পীযূষ দেবনাথ চারজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura