পৌর নির্বাচনে কুমারঘাটে কংগ্রেসের প্রচার ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ ইন্ডিয়া মঞ !!
২৭ নভেম্বর কুমারঘাট পুরপরিষদ নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে পুরপরিষদের ৪ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি এলাকায় কংগ্রেসের প্রচারমূলক ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।ঘটনার প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়া মঞ্চের এক প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিক ও মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।প্রতিনিধি দলে ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রিন্টু লাল দেব, সিপিএম রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণবসহ অন্যান্য নেতৃত্ব। পরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রচার সামগ্রী খতিয়ে দেখেন। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহকুমাজুড়ে পুলিশি টহলদারি জোরদারের দাবি জানান ।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura
Kanchanpur, North Tripura | Nov 22, 2026