পৌর নির্বাচন ।। কুমারঘাটের ৬ নং ওয়ার্ডে ইন্ডিয়া জোটের প্রার্থী ফুলকুমারী গোস্বামীর জোরদার প্রচার, জমে উঠেছে লড়াই ।।
কুমারঘাট পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেই নির্বাচনী লড়াই জমে উঠেছে। এর মধ্যে ৬ নং ওয়ার্ডে বিশেষ নজর কেড়েছেন ইন্ডিয়া মঞ্চের প্রার্থী তথা কংগ্রেসের উনকোটি জেলা সভানেত্রী ফুলকুমারী গোস্বামী। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এই নেত্রী ৯১২ জন ভোটারের কাছে পৌঁছে প্রচার চালানোর পাশাপাশি এলাকার সমস্যা শুনছেন এবং সকলের সমর্থন চাইছেন। ওয়ার্ডে ৪৪৫ জন পুরুষ ও ৪৬৭ জন মহিলা ভোটার রয়েছেন। জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ফুলকুমারী গোস্বামী। এখন দেখার, ভোটের ফলাফল কোন দিকে যায
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura