ধর্মনগরে মানিক সাহার নির্বাচনী প্রচার, ২৫টি ওয়ার্ডেই বিজেপির জয়ের আহ্বান ।।
আসন্ন ২৭ নভেম্বর ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিদিঘির উত্তর পাড়ে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।বক্তব্যে সিপিআইএম ও কংগ্রেসের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে বিজেপির ২৫ জন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। জনসভা শেষে দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে থানা রোড, বাবুর বাজার, ডিএনবি রোড, রাজবাড়ি ও সেন্ট্রাল রোড সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বর্ণাঢ্য রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura