একই কক্ষে দুই শ্রেণির পাঠদান! খোয়াইয়ে শিক্ষক সংকটে বেহাল প্রাথমিক শিক্ষা, সরব SFI ।।
খোয়াইয়ের জীবনানন্দ বিদ্যামন্দির জে.বি. স্কুলে তীব্র শিক্ষক সংকটের কারণে একই কক্ষে প্রথম-দ্বিতীয় এবং তৃতীয়-চতুর্থ শ্রেণির পড়ুয়াদের একসঙ্গে পাঠদান চলছে। পাশাপাশি ভাঙা বাউন্ডারি ওয়াল ও মিড-ডে মিলের নানা সমস্যা তুলে ধরে মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দেবনাথের কাছে স্মারকলিপি দিল SFI।অবিলম্বে শিক্ষক নিয়োগ, বাউন্ডারি ওয়াল সংস্কার ও মানসম্মত মিড-ডে মিলের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। সমস্যা দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে SFI।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura