প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা উদযাপনে ধর্মনগরে ‘সেবা জ্যোতি যাত্রা !!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার গৌরবময় যাত্রা উপলক্ষে উত্তর ত্রিপুরার ধর্মনগরের ডিএনভি মাঠ থেকে আয়োজিত হয় ‘সেবা জ্যোতি যাত্রা’। ‘দেশ সবার আগে’—এই বার্তাকে সামনে রেখে সেবা, সুশাসন, উন্নয়ন ও বিকশিত ভারতের সংকল্প তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও সান্তনা চাকমা, বিধায়ক যাদবলাল নাথ, বিনয়ভূষণ দাস ও জহর চক্রবর্তীসহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura