উদয়পুর পৌর পরিষদের ১৯ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জেলা সভানেত্রী সবিতা নাগ, জেলা সভাধিপতি দেবল দেবরায়, জেলা সম্পাদিকা মানসী চক্রবর্তী, রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আগামী ২৭ নভেম্বর পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে শীতল চন্দ্র মজুমদারকে জয়যুক্ত করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান। নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Udaipur, Gomati | Nov 12, 2026