আসন্ন উদয়পুর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাতাবাড়ি ২২ নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পার্থ সারথি দাসের সমর্থনে আজ এই ওয়ার্ডের সকল দেবতুল্য কার্যকর্তাদের উপস্থিতিতে এক নির্বাচনী সভাতে সমবেত হন রাজ্য সভাপতি অভিষেক দেবরায়।
সকলের সম্মিলিত প্রচেষ্টা ও মানুষের আশীর্বাদে ২২নং ওয়ার্ডে পদ্মফুলের জয় সুনিশ্চিত হবে, এই প্রত্যাশা রাখেন রাজ্য সভাপতি।
Udaipur, Gomati | Nov 12, 2026