Public App Logo
Profile Picture

News Tripura 10

@newstripura10
627Followers
3Following
আসন্ন আগরতলা পৌরনিগম নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি।
বিদ্যুৎ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সন্ত্রাস। কি বলল এক সিপিআইএম প্রার্থী শুনুন।
 বক্তার বক্তব্য নিজস্ব এতে চ্যানেল কর্তৃপক্ষ কোন ধরনের দায়ী নয়।
বক্সনগরের ঘটনার প্রতিবাদ করায় আলফু মিয়া ও তার পুত্রদের হাতে আক্রান্ত  মাখন দাস ! ঘটনা উদয়পুর মাতাবাড়ি  মুরাপাড়া এলাকায়।
বক্সনগর এর নেক্কারজনক ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন নাগরিক অধিকার মঞ্চ।
বিজ্ঞাপন :-
বিজ্ঞাপন :-
যুব সংবাদ ও জেলাপর্যায়ের যুব সংসদকে কেন্দ্র করে আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব পালাটানার জমজুরি ফরেস্ট অফিসের নিকটবর্তী সুরসুন্দরী কমিউনিটি হলে এটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 উপস্থিত থাকবেন নবোদয় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক নীলোৎপল বন্দ্যোপাধ্যায়, সভাপতি বাপ্পি কর্মকার এবং ক্লাবের সদস্য রাজেশ দাস ও দ্বীপায়ন দাস।
যুবসমাজের বিভিন্ন বিষয় এবং যুব সংবাদ ও জেলাপর্যায়ের যুব সংসদ সংক্রান্ত কর্মসূচি নিয়ে এই সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকল সংবাদমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আসন্ন উদয়পুর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন ৩১-রাধাকিশোরপুর মণ্ডলের যুব মোর্চার কার্যকর্তারা। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনী রণকৌশল, বুথভিত্তিক সাংগঠনিক তৎপরতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। নির্বাচনে সংগঠনের ভূমিকা আরও সক্রিয় করা এবং তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কার্যকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার এই সাংগঠনিক তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উদয়পুর পুরো পরিষদের পৌর নির্বাচনে কংগ্রেসের নমিনেশন দাখিল।
৩২ মাতারবাড়ি বিধানসভার ২৩ নম্বর বুথে বিজেপি ছেড়ে টিপরা মথা দলে যোগদান করলেন জেনারেল সেক্রেটারি রাজীব চন্দ্র।এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় নতুন সাংগঠনিক সমীকরণ তৈরি হলো।
Video 10
বিক্রি করা হবে যোগাযোগ করুন :- 8787598383
সূত্র মারফত জানা যাচ্ছে, উদয়পুর পুরো পরিষদ নির্বাচনে ত্রিপ্রা মথা ৫ থেকে ৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
Video 13
দীপাবলি মেলার প্রাগমুহুর্তে মাতাবাড়িতে প্রণামী বাক্স খোলা হল এই বিষয়ে কি বললেন আধিকারিক শুনুন।
সোমবার দুপুর ২ টায় ৩৩ শালগরা কাঁকরবন  বিধানসভা কেন্দ্রের শামুকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিপ্রা মাথা দল থেকে সাত পরিবারের মোট ২৮ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করে। 
এদের মধ্যে আজ তিনজন কংগ্রেস ভবনে এসে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। 
তাদের উত্তরও দিয়ে বরণ করেন কাকরাবন ব্লক প্রেসিডেন্ট নিত্যগোপাল সাহা, উদয়পুর জেলা সভাপতি টিটন পাল এবং কংগ্রেস দলের রাজ্য কমিটির সদস্য মিলন কর। 
এ ছাড়া ছিলেন ব্লক কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট উত্তম দেব এবং বাবুল চক্রবর্তী। 
আজকে যারা যোগদান করেছেন তাদের মধ্যে আছেন তোমার চান্দু দেববর্মা, সুজন দেববর্মা এবং কানন দেববর্মা।
উদয়পুর পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ডে সিপিআইএম এর তরফ থেকে নমিনেশন জমা দেওয়া হয়।
বিজ্ঞাপন:-
১ নভেম্বর ২০২৬, রবিবার নাতিনটিলা ওয়ান-গালা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা গারো স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় রাজ্য সম্মেলন। ত্রিপুরা গারো ইউনিয়নের সম্মানিত সভাপতি শ্রী সুভাষ মারাকের নির্দেশনায় এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শ্রী মহাদীপ মারাক, সাধারণ সম্পাদক শ্রী ট্রাইবিন মারাক, কোষাধ্যক্ষ শ্রী সুমিত মারাক এবং উপদেষ্টা হিসেবে শ্রী লিশন মারাক মনোনীত হন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ত্রিপুরা গারো ইউনিয়নের এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা Youth and Affairs, Sports-এর কনভেনার শ্রী বিপদ রঞ্জন ঘাগড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গারো ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী পিন্টু চন্দ্র ঘাগড়া। সম্মেলনে ডেলিগেটস ও সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে ছাত্রছাত্রীদের স্বার্থে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ফের যান দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের ঘটনা কিল্লা আঠারো খোলা এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম শিবা জমাতিয়া বয়স ২৩। বর্তমানে মৃতদেহ গোমতী জেলা হাসপাতালে রয়েছে।
আসন্ন পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেলাঘরে পুলিশের ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয়। সোনামুড়া ও মেলাঘর থানার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ ও CRPF জওয়ানরা অংশগ্রহণ করেন। মেলাঘর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও শান্তির বার্তা পৌঁছে দেন তাঁরা। উপস্থিত ছিলেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, সোনামুড়া থানার ওসি তাপস দাসসহ দুই থানার পুলিশ আধিকারিক ও CRPF সদস্যরা। অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই এই ফ্ল্যাগমার্চের মূল লক্ষ্য।
আগামী ২৭ নভেম্বর ত্রিপুরায় পৌর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা ও ভোটারদের নিরাপত্তার বার্তা দিতে রবিবার সন্ধ্যায় উদয়পুর শহরে যৌথ ফ্ল্যাগমার্চ করল পুলিশ, টিএসআর ও সিআরপিএফ। গোমতী জেলা পুলিশ সুপার অনির্বাণ দাসের নেতৃত্বে ফ্ল্যাগমার্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, এসডিপিও দেবাঞ্জলি রায়, রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর-সহ অন্যান্য আধিকারিক ও নিরাপত্তাকর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই ফ্ল্যাগমার্চের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা দেওয়া হয়। অবাধ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতেই প্রশাসনের এই বিশেষ তৎপরতা।
Video 22
Video 23
সোনামুড়া থানার SI শিবানী দেববর্মার মুকুটে জাতীয় সম্মান। ত্রিপুরা পুলিশের ২০১৬ ব্যাচের SI শিবানী দেববর্মা, বর্তমানে সোনামুড়া থানায় কর্মরত, তদন্তে অসাধারণ দক্ষতার জন্য 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক-২০২৬' অর্জন করেছেন।