অটোচালকের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে নিগ্রহ ও মারধরের অভিযোগ,পূর্ব থানায় এফ আই আর!
অটোচালকের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ! অতিরিক্ত ভাড়া দাবি থেকে বচসা, মাথায় আঘাত ও কোমরে ফ্র্যাকচারের দাবি
কর্মদায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ, শারীরিক নিগ্রহ এবং মারধরের অভিযোগ উঠল এক অটোচালক ও অপর এক ব্যক্তির বিরুদ্ধে। অতিরিক্ত সার্ভিস চার্জের দাবি থেকে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত মারধরের ঘটনায় গড়ায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলা সাংবাদিক। তাঁর দাবি, মাথায় আঘাতের পাশাপাশি কোমরে ফ্র্যাকচার হয়েছে। ইতিমধ্যেই পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
Udaipur, Gomati | Nov 12, 2026